দুটি ডুবো জাহাজে সংগঠিত লড়াইয়ের গল্প উঠে আসবে। ছবিটির নাম ‘ঘাজি’। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করছেন তামিল ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’র খল-অভিনেতা রানা রাগুবাতি ও সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ‘পিঙ্ক’ ছবির নায়িকা তাপসী পান্নু। ছবিটি পরিচালনা করছেন সংকল্প রেড্ডি। এটি হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে। তবে এই ঘটনাক্রমেই সময়কাল ধরে ছবির প্লটে উঠে আসবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘটনা। এছাড়া তামিল ভাষায়ও ডাব করা হবে বলে জানা গেছে হিন্দুস্তান টাইমস সূত্রে।
বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে অংশ নেওয়া দুটি ডুবো জাহাজের (সাবমেরিন) গল্প উঠে আসবে এই ছবিতে। যুদ্ধ চলাকালে পাকিস্তানের ডুবো জাহাজ পিএনএস ঘাজিকে ধ্বংস করে ভারতের আইএনএস রাজপুত। এদিকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে ছবির নায়িকা তাপসী জানান, তিনি একজন বাংলাদেশির চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, ‘সাবমেরিনভিত্তিক এটি প্রথম ছবি, যা ভারতে তৈরি হচ্ছে। ছবিতে আমার চরিত্র একজন শরণার্থী বাংলাদেশি মেয়ের। এমন একটি চরিত্র করতে পারাটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের!’
