যশোরের শার্শা উপজেলা সীমান্তে শিশুসহ ৪৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তারা এ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করছিল।
বৃহস্পতিবার ভোরে বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। এদের মধ্যে আটজন শিশু, ১১ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছে।
২৬ বিজিবি বেনাপোল কোম্পানি সদরের সুবেদার জানান, এরা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভাল কাজের সন্ধানে ভারতে যায়। সেখান থেকে দেশে ফেরার পথে তাদেরকে আটক করা হয়। এদের বাড়ি বাগেরহাট, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
