মিরপুরে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৫:২১
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ানের খেলার মাঠে জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
 
ধ্বংসকৃত মাদকগুলো হলো, নয় হাজার আট শ ৭১ বোতল বিদেশি মদ, ১০ হাজার নয় শ ৪৯ বোতল ফেন্সিডিল, এক শ ২২ কেজি গাঁজা, চার লক্ষ ৬৫ হাজার সাত শ ২৫ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ সিগারেট, পাতার বিড়ি ও ইয়াবা রয়েছে।
 
এ সময় ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ