হবিগঞ্জে নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
হবিগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আব্দুল্লাহ মুকিবের কুশপুত্তলিকা দাহ করে।
 
বৃহস্পতিবার দুপুর একটায় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সৈয়দ আজহারুল হক বাকু ও শাহ সালাহ উদ্দিন টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
পথ সভায় বক্তাদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর গ্রামের বাড়ি আজমিরীগঞ্জের শিবপাশায়। মুকিবেরে গ্রামের বাড়িও শিবপাশায়। এ সূত্র ধরেই মূলত মুকিব কেন্দ্রকে ভুল বুঝিয়ে তার নিজ গ্রামের ছেলেদের দিয়ে পকেট কমিটি করিয়েছেন। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মুসলিম কোয়ার্টার পয়েন্টে রাস্তা অবরোধ করে মুকিবের কুশপুত্তলিকা দাহ করেন।
 
এতে অন্যান্যের মধ্যে ফারুক আহমেদ, কুতুব উদ্দিন শামীম ও আব্দুল আহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ