ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাউন্সিলের উন্মুক্ত এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, ইসরাইলি বসতি স্থাপন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে।
মাসুদ বিন মোমেন, ফিলিস্তিন-ইসরাইল বিরোধের শান্তিপূর্ণ, ন্যায় ও টেকসই সমাধান করতে আহ্বান জানান। ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্রর আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে ইসরাইলের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের লঙ্ঘন বন্ধ করতে দেশটিকে চাপপ্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গাজা উপত্যকায় বিগত ১০ বছর ধরে ইসরাইলি অবরোধে ২০ লক্ষ মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের অবরোধের ১৫ বছর পূর্তিতে ২০১৭ সালকে আন্তর্জাতিক দখলদারি মুক্ত বছর ঘোষণার বিষয়ক বাংলাদেশের এক প্রস্তাবের বিষয়ও তিনি কাউন্সিলে উত্থাপন করেন মাসুদ বিন মোমেন।
ইত্তেফাক/এসএসএ
