আলেপ্পোয় রুশ হামলা বন্ধের সিদ্ধান্ত কার্যকর

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৫৮
সিরিয়ার আলেপ্পো নগরীতে রাশিয়ার ঘোষিত ‘মানবিক কারণে’ হামলা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে সেখানকার বেসামরিক লোক ও বিদ্রোহীরা নগরীটি ছেড়ে অন্যত্র চলে যেতে পারবে।
 
এর আগে মস্কো বলেছিল, নির্ধারিত সময়ের দুই দিন আগেই রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা বন্ধ করেছে। এছাড়াও হামলা বন্ধের মেয়াদ আরো তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এটি আরো দীর্ঘ হতে পারে বলেও জানানো হয়েছে। তবে শক্তিশালী জঙ্গি গোষ্ঠী বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর পূর্বাঞ্চল ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে। 
 
গত মাসে সিরিয়ার সরকারি বাহিনী রুশ সহায়তায় আলেপ্পোতে সর্বাত্মক অভিযান শুরু করে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এতে ওই এলাকায় বোমা হামলায় প্রায় ২ হাজার ৭শ’ মানুষ হতাহত হয়েছে। পশ্চিমা নেতৃবৃন্দ জানিয়েছে, বহু সংখ্যক বেসামরিক লোক হতাহত হওয়ায় আলেপ্পোতে রাশিয়া ও সিরিয়ার এই বিমান হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ