অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়ায় মেহেদি হাসান মিরাজকে অভিনন্দন জানিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে মিরাজকে অভিনন্দন জানান মাশরাফি।
ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই বল হাতে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। তার রাজকীয় অভিষেকের দিনে শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয়েছে ইংলিশরা। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। নতুন এই টাইগারের উত্থানে উচ্ছ্বসিত মাশরাফি বলেন, বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডারকে অভিষেকে ৫ উইকেট নেয়ার জন্য অভিনন্দন।
ইত্তেফাক/এসএসএ
