প্রতিটা দেশেই সংবাদপত্র নিয়ে টেলিভিশন চ্যানেলগুলো পর্যালোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করে। কোন কোন দেশে গভীর রাতে পত্রিকাগুলোর প্রথম সংস্করণ বের হওয়ার পরই তা নিয়ে আলোচনা করে টিভি চ্যানেলের উপস্থাপক ও আগত অতিথিরা।
আবার কখনো দিনের শুরুতেও দর্শকদের সামনে প্রধান খবরগুলো তুলে ধরতে সকাল বেলা করা হয় সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান। তবে সমপ্রতি তুরস্কের একটি একটি টিভি শো’তে সরাসরি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে হুট করে ঢুঁকে পড়েছিলো একটি বিড়াল। অনাহূত এই অতিথির আগমনে তত্ক্ষণাৎ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন অনুষ্ঠানটির উপস্থাপক ও চ্যানেল কর্তৃপক্ষ।
তবে নিঃসন্দেহে তা দর্শকদের নির্মল বিনোদন দিয়েছে। বিড়ালের কারণে সাময়িকভাবে বিব্রতকর পরিস্থিতির শিকার হলেও অনুষ্ঠান শেষে চ্যানেল কর্তৃপক্ষ বেশ আদর করেই বিড়ালটির খাওয়ার ব্যবস্থা করেছে।-ইউপিআই
