ইংল্যান্ডের দেয়া ২৯৮ রানের টার্গেটে ধীরগতিতে ব্যাট করছে করছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে টাইগাররা। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৭৮ রান করে ব্যাটির বলে কট বিহাইন্ড হন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তার ১৭৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।
অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৪৫ রানে। সাকিব আল হাসান ব্যাটিং করছেন ২৯ বলে ১৪ রান।
এর আগে ব্যাটিংয়ের শুরুতে মঈন আলীর আঘাতে ২৯ রানে পরপর দুই উইকেট হারায় বাংলাদেশের। স্পিন বল মুখোমুখি হতে শুরু থেকে সমস্যা থাকলেও দুর্দান্ত কিছু স্টোকে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস।
তাকে আউট করে ইংল্যান্ডের প্রথম সফলতা এনে দেন মঈন আলী। ব্যাট হাতে দলকে বাঁচানোর লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকার পর বল হাতেও সফলতা পান তিনি। নিজের প্রথম ওভারে ইমরুলবে ফিরিয়ে দেয়ার পর একই ওভারে দীর্ঘদিন পর মাঠে নামা মমিনুলকে সাজঘরে ফেরান তিনি।
এর আগে মেহদী হাসান মিরাজ সহ বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত পারফর্মেন্সে ২৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
ইত্তেফাক/এমএইচ
