আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে খুলনার ১৪৪ কাউন্সিলর

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৬:৫৫
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে খুলনা মহানগরী ও জেলা থেকে ১৪৪জন কাউন্সিলর যোগ দিচ্ছেন।
 
দলীয় সূত্র জানায়, খুলনা মহানগরী আওয়ামী লীগ থেকে ৬৮ জন কাউন্সিলর ও ১৩৫ জন ডেলিগেট নির্বাচন করা হয়েছে । এছাড়া জেলা আওয়ামী লীগ থেকে ৭৬ জন কাউন্সিলর ও ২২৮ জন ডেলিগেট নির্বাচন করা হয়েছে। সব মিলিয়ে খুলনা থেকে ১৪৪ জন কাউন্সিলর  শনিবার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। 
 
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ বলেন, খুলনা মহানগরীর অধীন থানাগুলো থেকে কাউন্সিলর এবং ডেলিগেট নির্বাচন করা হয়েছে। মহানগর কমিটির সদস্যরাই হয়েছেন কাউন্সিলর।
 
অপরদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, সাংগঠনিক জেলার মোট জনসংখ্যার ওপর ভিত্তি করে মোট কাউন্সিলর নির্বাচন করা হয়। আর নির্বাচিত কাউন্সিলরদের তিনগুণ ধরে ডেলিগেট নির্বাচন করা হয়। সেই আলোকে এবারও খুলনা জেলা আওয়ামী লীগ থেকে কাউন্সিলর ও ডেলিগেট নির্বাচন করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই