ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে ৭ দিন আগে অ্যাম্বুলেন্স চাপায় আহত এক ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা'র সময় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তি হচ্ছেন রমজান আলী (৩০)। তিনি এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় রমজান আলীর মৃত্যু নিয়ে মোট ৫ জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সের চাপায় ৬ মাসের গর্ভবতী মহিলাসহ ৪ জন নিহত হয় এবং কমপক্ষে ৩ জন আহত হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
