আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই সম্মেলন শুরু হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এরপর সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে সমাবেশস্থলে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইত্তেফাক/কেকে
