আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন চলছে

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১০:৩৫
 
বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই সম্মেলন শুরু হয়। 
 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
 
এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়।
 
এর আগে সকাল সাড়ে আটটায় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম সারাদেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে