মিরাজের প্রথম শিকার অ্যালিস্টার কুক

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:৩৬
 
দ্বিতীয় ইনিংসে মেহদী হাসান মিরাজের প্রথম শিকার ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। দলীয় ২৬ রানে মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরলেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা কুক।
 
এর আগে ব্যাটিংয়ে দ্বিতীয় দিন বেশ ভালভাবে কাটালেও তৃতীয় দিন প্রথম সেশনে ৪৫ রানে পিছিয়ে থেকে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন ২২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে মাত্র ২৭ রান যোগ করে ৫ উইকেট হারায়।
 
তৃতীয় দিনের শুরুতে কোন রান যোগ না করে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এরপর কিছু রান যোগ করেই দ্রুত সাজঘরে ফেরেন শফিউল ইসলাম ও মেহদী হাসান মিরাজ।
 
অন্যদিকে ভাল স্কোরের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মাত্র ১৯ রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। বেন স্টোকস বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাব্বির। বেন স্টোকসের চতুর্থ শিকার হয়ে বোল্ড হন কামরুল ইসলাম রাব্বি। সেই সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তৃতীয়দিনের প্রথম সেশন শেষে ৪৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড।
 
ইত্তেফাক/আরএ