ইরাকের কিরকুকে আইএস-এর হামলায় নিহত ৪৬

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৫:৩৫
ইরাকের কিরকুক নগরীতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর চলমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
 
শনিবার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আমাদের ৪৬ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।’ কিরকুকের স্বাস্থ্য অধিদপ্তর নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
 
ব্রিগেডিয়ার জেনারেল আরো বলেন, শুক্রবার ভোরে অভিযান শুরুর পর থেকে অন্তত ২৫ জিহাদি হামলাকারীও নিহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ