গানচিল মিউজিকের রবি গানচিল রেডিও-তে ২২ দিনের ক্যাম্পইনে দিনে কমপক্ষে ৩০০ মিনিট বা তার বেশি গান শুনেছেন এমন ১০ শ্রোতাকে দেওয়া হয়েছে প্রতিদিন ৫০ টাকার টকটাইম। পুরো ক্যাম্পইনে যারা কমপক্ষে ২৫০০ মিনিট বা তার বেশি গান শুনেছেন তাদের মধ্য হতে ৩ জন দেখা করেছেন মডেল সুজানার সাথে।
গত ২০ অক্টোবর রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো এই অনুষ্ঠান। সুজানার সাথে সেলফি ও এক টেবিলে খাওয়া দাওয়া করার সুযোগ পান পুরস্কার বিজয়ীরা।
এরপর গানচিল ও রবির পক্ষ থেকে সুজানা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইত্তেফাক/এএম
