বাঘায় পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় ডাকাতি

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ০৮:৩০
 
বাঘায় পুলিশ ফাঁড়ির রাস্তার সামনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল শনিবার রাতে বাঘা-আড়ানী সড়কের পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা সোহাগ ও জাকির হোসেন নামে দু’জনকে কুপিয়ে জখম করে টাকাসহ তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের বাঘা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
 
স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ৯টায় চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের মনিরুল ইসলাম সোহাগ ও তার বন্ধু জাকির হোসেন বাঘা থেকে আড়ানীর রাস্তা হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তারা বাঘা-আড়ানী সড়কের পাঁচপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে  একটি ডাকাত দল রাস্তায় গাছের সাথে রশি বেঁধে তাদের পথরোধ করে। এরপর তাদের কুপিয়ে জখম করে মোটরসাইকেলসহ টাকা  ছিনিয়ে নিয়ে যায়।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। খুব শীঘ্রই মোটরসাইকেল উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।