করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি শুরু থেকেই বেশ আলোচনায়। বিশেষ করে ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুরকে নিয়ে। তাদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভালোই সমালোচনার তোপে পড়েছেন। এরই মধ্যে ছবিটির ট্রেইলর বেশ সাড়া ফেলেছে।
এবার ঐশ্বরিয়া ছবির ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে মুখ খুললেন। তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব পরিচালকের কাজটি ঠিকঠাক করা। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের বেলায় আমি সচেতন। পরিচালক যেভাবে চাইবেন সেভাবে তো আমি ঘনিষ্ঠ হবো না। করণ তার ছবিতে আরো অনেক ঘনিষ্ঠ দৃশ্য রেখেছিলেন। কিন্তু আমি করিনি। কারণ আমারও অভিনয়ের সীমা আছে।’
