রাম গোপাল ভার্মার 'সরকার' ছবির তিন নম্বর সিক্যুয়েলে মনোজ বাজপেয়ী থাকছেন। এতে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাজবেন 'আলীগড়' মুভির তারকা।
শনিবার ১৮তম জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে মিডিয়ার সাথে কথা বলার সময় এই তথ্য শেয়ার করেন মনোজ।
গুণী এই অভিনেতা বলেন, 'সরকার ৩' ছবিতে আমাকে একটি ছোট ভূমিকায় দেখা যাবে। ভূমিকাটা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ।'
রাম গোপাল ভার্মার 'সত্য', 'খুন' এবং 'রোড' মুভিতে কাজ করেছেন মনোজ। ৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, 'ভার্মার সাথে আমার অনেক দিনের পরিচয়। তো এই পরিচালক যখন আমাকে 'সরকার ৩'তে কেজরিওয়ালের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। আমি তা লুফে নিই।'
ইত্তেফাক/এএম
