জাপানের উতসুনোমিয়া শহরের একটি পার্কের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
স্থানীয় সময় সকাল ১১টা৩০ মিনিটে প্রায় একই সময়ে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এনএইচকে জাপানের সংবাদে আগুনে পোড়া দুটি গাড়ির ছবি দেখানো হয়। এটা পরিষ্কার নয় কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, পার্কের কাছাকাছি স্থানীয় একটি উৎসবের আয়োজন চলছিল। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, বিস্ফোরণের ব্যাপক শব্দের পরে গানপাউডারের গন্ধ পাওয়া গেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায় ঘটনাস্থল কালো ধোয়ায় ছেয়ে আছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
