সম্প্রতি হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘সত্ত্বা’ ছবির কাজ শেষ করলেন। নিজের শিডিউল জটিলতা কিংবা সর্বশেষ অপু বিশ্বাস-বুবলী ট্রায়্যাঙ্গেল প্রেম সঙ্কট। কিছু না কিছু বিতর্ক লেগেই থাকে শাকিব খানের ব্যাপারে। তাই বিনোদন প্রতিদিনের কাছে সেই বিষয়েরই জট খুললেন।
শাকিব খান বলেন, ‘অপু বিশ্বাসের একটি স্বতন্ত্র ক্যারিয়ার রয়েছে। হ্যাঁ, আমরা একসাথে অনেকগুলো সফল ছবি করেছি। সেটা তো প্রডিউসাররাই ঠিক করেছেন। এখন অপু কোথায়, অপু কেন ছবি করছে না-এসব বিষয়ে আমাকে দোষ দেওয়াটা খুবই বিব্রতকর আমার জন্য। এছাড়া আমি আগেও বলেছি, নতুনদের সাথে কাজ করবো, যাতে তাদের ক্যারিয়ার প্রতিষ্ঠা পায়। এখন দেখছি বুবলীকে নিয়েও নানা কথা। তবে সব খবরকে আমি রেসপেক্ট রেখেই বলছি, কোনোকিছু জানতে হলে আমার কাছে সরাসরি জেনে নিন। এমনিতেই মনগড়া কিছু লিখবেন না প্লিজ।’
এদিকে দীর্ঘদিন ধরে সামাজিক ওয়েবসাইটগুলোতে শাকিব খান তেমন একটা সরব না থাকলেও বর্তমানে সব ধরনের ডিজিটাল সংযোগেই তিনি সক্রিয় থাকবেন বলে জানান। এরই ভেতরে শাকিব তার ভেরিফাইড ফেসবুকের দায়িত্ব নিয়েছেন। এতোদিন শাকিবের ফ্যান এই বিষয়টি দেখলেও এখন তিনি নিজেই স্ট্যাটাস দিয়ে থাকেন।
