গাজায় ইসরাইলের হামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:০৫
ইসরাইলি বিমান বাহিনী গাজা ভূখন্ডে হামাসের একটি চৌকিতে হামলা চালিয়েছে। সোমবার চালানো এই হামলায় এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিন থেকে ইসরাইলে একটি রকেট হামলা চালানোর পর পাল্টা এ হামলা চালানো হলো। 
 
প্রাথমিকভাবে রকেট হামলায় ইসরাইলি সরকারি বেতার জানিয়েছে, রকেটটি গাজা ভূখ-েই পড়েছে বলে তাদের ধারণা।
 
এদিকে হামাসের কর্মকর্তারা দাবি করেন, তাদের চৌকিতে ইসরাইলী হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।  ইসরাইল সীমান্তবর্তী বেইত হানুনে চৌকিটি অবস্থিত। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ