আফগানিস্তানে পুলিশের গুলিতে ৩২ তালেবান নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:১৩
আফগানিস্তানের উত্তরাঞ্চলের জুয়াজান প্রদেশের ফয়জাবাদ জেলা পুনর্দখল করতে তালেবানের হামলা ব্যর্থ করার দাবি করেছে দেশটির পুলিশ। সোমবার পুলিশ দাবি করে, এ সময় পুলিশের গুলিতে ৩২ জঙ্গি নিহত হয়েছে।
 
প্রাদেশিক সরকারের মুখপাত্র রেজা গাফোরি বলেন, ফয়েজাবাদ জেলায় শনিবার শুরু হওয়া তালেবানের ব্যাপক হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ৩২ লাশ ফেলে পালিয়েছে।
 
তিনি বলেন, দুই দিনের ভয়াবহ সংঘর্ষে ৬০ জনেরও বেশি বিদ্রোহী আহত হয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধে পাশের জেলা মানজিজাকের পুলিশ প্রধান নিহত হয়েছে। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ