রাশেদ খান মেনন চিকিত্সার উদ্দেশে বেঙ্গালোরে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৮:০৩
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন চিকিত্সার উদ্দেশে ভারত গেছেন। সোমবার সকাল আটটায় তিনি ভারতের বেঙ্গালোরের উদ্দেশে রওনা হন।
 
ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হূদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি ডাঃ দেবী শেঠী’র তত্ত্বাবধানে চিকিত্সা গ্রহণ করবেন। রাশেদ খান মেননের সঙ্গে তার ছোট ভাই বাদল খান ও সন্তান অনিক খানসহ ব্যক্তিগত স্টাফ রয়েছেন।
 

চিকিত্সার উদ্দেশে যাওয়ার পূর্বে সন্ধ্যায় তার বাড়িতে পার্টির পলিটব্যুরোর একটি পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ইত্তেফাক/এএম।