মালটায় একটি ফরাসি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। মালটার সরকার জানায়, বিমানটি ফ্রান্সের শুল্ক কর্মকর্তাদের বহন করছিলো। তারা লিবিয়া যাচ্ছিলেন।
সোমবার সকালে ফেয়ারচাইল্ড মেট্রোলিনার নামের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধস্ত হয়। মালটার সংবাদমাধ্যম টাইমস অফ মালটা জানায়, বিমানটি হঠাৎ করে ডানদিকে হেলে পড়ে এবং নিচে পড়ে যায়।
বিমানটি লিবিয়ার মিসরাতা শহরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে সেখানে দমকল কর্মীরা পৌঁছান। তবে ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। স্কাই নিউজ
ই্ত্তেফাক/এমএইচ
