মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মুজিবনগরের কোমরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসএই আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা দুটি উদ্ধার করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
