ফারহান আহমেদ জোভান। বর্তমানে যে ক’জন তরুণ অভিনয়শিল্পী অভিনয় করছেন তাদের মধ্যে বেশ এগিয়ে আছে জোভান। সম্প্রতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কাজ করেছেন বাংলালিংকের একটি টিভিসিতে। ইতোমধ্যে টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটির প্রচারণাও শুরু হয়ে গিয়েছে। আরেকটি বিজ্ঞাপনের শুটিংয়ের উদ্দেশ্যে জোভান এখন অবস্থান করছেন চট্টগ্রামে। শুধু বিজ্ঞাপনেই নয় জোভানের ব্যস্ততা মূলত চলচ্চিত্রকে ঘিরে।
সপ্তাহখানেক আগেই মুক্তি পেয়েছিলো ফারহান আহমেদ প্রসঙ্গে জোভান বলেন, ‘সম্পর্ক, ভালোবাসা এগুলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকাল ভালোবাসার সংজ্ঞা পাল্টে গেছে। ভালোবাসার ভালো-মন্দ ছাড়াও তৃতীয় একটা দিক রয়েছে। যে দিকটা সবসময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা দেখি না। মায়া দর্শকদের ভালোবাসার এই তৃতীয় দিকটার সাথে পরিচয় করিয়ে দিবে।’
