শাহিদের কারণে সম্পর্ক ভাঙছে রণবীর-দীপিকার!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৫
'তুমি যেখানে, আমি সেখানে...' গানটা জানারই কথা নয় রণবীর সিংয়ের। কিন্তু জানাও থাকলেও গানটা গেয়ে শোনাতে পারবেন না দীপিকা পাডুকোনকে। কারণ, ইদানীং দীপিকা যেখানে যেখানে যাচ্ছেন ওই সব জায়গাই মাড়াচ্ছেন না রণবীর। বিটাউনে জোর গুঞ্জন, সম্পর্ক ভাঙছে এই 'পাওয়ার কাপল'-এর!
 
এতোক্ষণ যা বললাম তা খবর নয়। খবর হল, রণবীর এবং দীপিকার ব্রেকআপের কারণ শাহিদ কাপুর! বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু বি-টাউনের কানাঘুষা এটাই বলছে যে! তাও বেশ জোরেশোরে। 
 
বলিউডের গুঞ্জন, সঞ্জয় লীলা বানশালীর 'পদ্মাবতী'তে দীপিকার স্বামী হচ্ছেন শাহিদ, যেখানে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হবে শাহিদ-দীপিকাকে। শাহিদকে ওই সিনেমায় নেওয়ার জন্য দীপিকাই নাকি বেশি আগ্রহ দেখিয়েছেন। শুধু তাই নয়, পদ্মাবতীতে অভিনয়ের সূত্রে ইদানীং নাকি শাহিদের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতাও বেড়েছে। আর এসব কিছু জেনেশুনে বেজায় চটেছেন রণবীর।
 
কারিনা কাপুরের সঙ্গে ব্রেকআপের পর বলিউডের নায়িকাদের আর মনে ধরেনি শাহিদ কাপুরের। আর তাই, বিটাউন ছেড়ে দিল্লিতে গিয়ে সাতপাকে বাঁধা পড়েন মীরা রাজপুতের সঙ্গে। শাহিদ-মীরার সন্তান মিশাকে নিয়ে এখন ক্যামেরার ফ্ল্যাশ একেবারে মুখিয়ে থাকছে। কিন্তু, সেই আগাগোড়া ‘ফ্যামিলি ম্যান’ শাহিদ কাপুরের আবার কী হল?
 
শাহিদের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতা নাকি মানতেই পারছেন না রণবীর। আর তাতেই সম্পর্কে টান ধরেছে দু’জনের। যদিও বিষয়টি নিয়ে দুজনেই মুখে কুলূপ এঁটে রেখেছেন। 
 
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীর সিং-এর সঙ্গে জড়িয়ে পড়েন দীপিকা। বেশ ভালই সময় কাটাচ্ছিলেন দু’জনে। আচমকা শাহিদ এসে পড়াতেই সুত কাটছে রণবীর-দীপিকার সম্পর্কে!
 
ইত্তেফাক/এএম