চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১১:০৫
 
নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে।
 
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মতো দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন। বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকে আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
 
প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি-বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তবে কোন কোন বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন।
তবে ই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন শি জিনপিং। 
 
ইত্তেফাক/এএসএস