বায়ু দূষণে বাড়তে পারে রক্তচাপ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:০৪
বায়ু দূষণের কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমবর্ধমান হারে বেড়ে যেতে পারে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। ইউরোপের বিভিন্ন নগরীর ৪১ হাজারের বেশি বাসিন্দার ওপর গবেষণা চালিয়ে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
 
ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, ক্রমাগত শব্দ দূষণ বিশেষ করে যানবাহন সৃষ্ট শব্দদূষণ মানুষের হাইপারটেনশনও বাড়িয়ে দিতে পারে।
 
উল্লেখ্য, উচ্চরক্তচাপ মানুষের অসুস্থতা ও অকাল মৃত্যুর অন্যতম কারণ। গবেষণায় দেখা যায় গেছে, একই বয়সের ব্যক্তি যিনি শহরের বায়ু ও শব্দ দূষণ এলাকায় বসবাস করছেন তার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম দূষণ এলাকায় বসবাস করা ব্যক্তির তুলনায় অনেক বেশি।
 
গবেষকরা দাবি করেন, একই ভাবে কম ওজনের ব্যক্তির চেয়ে বেশী ওজনের ব্যক্তির উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।
 
জার্মানির ডুয়েসেলডরফের হেনরিখ-হাইনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারবারা হফম্যানের নেতৃত্বে ৩৩ জন বিশেষজ্ঞ এ গবেষণা চালান। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি ও স্পেনের ৪১ হাজার ৭১ জন বাসিন্দার ওপর পাঁচ থেকে নয় বছর এই গবেষণা চালানো হয়। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ