কেনিয়ায় বোমা হামলায় ১২ জন নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:১২
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মান্দেরায় একটি গেস্ট হাউসে মঙ্গলবার বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সোমালীয় জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলা চালিয়েছে বলা ধারণা করা হচ্ছে।
 
২০১১ সালে আল শাবাবকে দমনে কেনিয়া সেনাবাহিনী পাঠিয়ে ছিল। সেই প্রতিহিংসায় প্রায়ই কেনিয়াতে হামলা করে সোমালীয় জঙ্গিগোষ্ঠী। মান্দেরার আঞ্চলিক কমান্ডার মোহামেদ সালেহ বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে।  
 
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা ওই ভবনের মধ্যে প্রবেশ করে এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করেছি।’ তিনি বলেন, সন্ত্রাস দমন পুলিশ ও প্রশিক্ষিত কুকুরের সাহায্যে আমরা ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছি। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এএফপি ও আল জাজিরা।
 
ইত্তেফাক/এসএসএ