১০০ কোটি ডলারে বিক্রি হলো এফএ কাপের সম্প্রচার স্বত্ব

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৪০
১০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এফএ কাপের জন্য নতুন বিদেশি সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল সংস্থা। এফএ কর্তৃপক্ষ আজ এই তথ্য নিশ্চিত করেছে। 
 
নতুন এই চুক্তি করা হয়েছে ছয় বছরের জন্য যা ২০১৮/১৯ মৌসুম থেকে শুরু হবে। যদিও চুক্তির নির্দিষ্ট মূল্য সংখ্যাটি জানাতে অস্বীকৃতি জানিয়েছে এফএ। ব্রিটিশ গণমাধ্যম শুধুমাত্র প্রকাশ করেছে চুক্তির পরিমান বিশাল যা প্রায় ১ বিলিয়নের কাছাকাছি।
 
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই প্রিমিয়ার লিগের ক্রমশ জনপ্রিয়তার কারণে এফএ কাপ কিছুটা হলে ম্লান হয়ে গেছে যা নিয়ে ইংলিশ ফুটবল বেশ চিন্তিত। নতুন এই সম্প্রচার চুক্তির কারণে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা কিছুটা হলেও হারানো ঐতিহ্য ফিরে পাবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।
এ সম্পর্কে এফএ প্রধান নির্বাহী মার্টিন গ্লেন বলেছেন, একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য এই ধরনের চুক্তি অনেক বড় ব্যপার। ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দেবার জন্য যে পরিমান অর্থ লগ্নি এতে হচ্ছে তাতে এর জনপ্রিয়তা অনেকাংশেই বৃদ্ধি পাবে। 
 
এফএ আরো নিশ্চিত করেছে এর ঘরোয়া সম্প্রচার স্বত্ব বরাবরের মতই বিবিসি ও স্যাটেলাইট স্টেশন বিটি স্পোর্টের কাছেই থাকবে। মিরর ও এএফপি
 
ইত্তেফাক/এমএইচ