আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষদিনে ১৩৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবিতে এই জয় নিশ্চিত করে মিসবাহ-উল হকের দল।
দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিয়েছেন পাকিস্তানের ঘূর্ণি জাদুকর ইয়াসির।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ১২৭ রানের দারুণ এক ইনিংস ইউনিস খান। অধিনায়ক মিসবাহও গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। তবে ৯৬ রানে ফিরতে হয় তাকে।
এছাড়া, তিন নম্বরে নামা আসাদ শফিকের ব্যাট থেকে ৬৮, উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের ব্যাট থেকে ৫৬ রান আসে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫টি উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল।
আর তিনটি উইকেট দখল করেন জ্যাসন হোল্ডার। জবাবে ব্যাট করতে নেমে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি ক্যারিবীয়রা। কারো ব্যাট থেকেই আসেনি অর্ধশতকও। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ চারটি, রাহাত আলী তিনটি আর সোহেল খান দুটি উইকেট দখল করেন।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নামে। ওপেনার সামি আসলাম ৫০ আর আজহার আলী ৭৯ রান করেন। তিন নম্বরে নামা আসাদ শফিক ৫৮ রান করে বিদায় নেন। ইউনিসের ব্যাট থেকে আসে ২৯ রান। ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
৪৫৬ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৭১ রান। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানেই লিওন জনসনের (৯) উইকেট হারায় ও. ইন্ডিজ। ৩৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ড্যারেন ব্রাভো (১৩)। অভিজ্ঞ মারলন স্যামুয়েলসও (২৩) দলের হাল ধরতে ব্যর্থ হন।
লেগস্পিনার ইয়াসির শাহ ৬টি উইকেট দখল করেন। এছাড়া, দুটি উইকেট নেন জুলফিকার বাবর। রাহাত আলী ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট পান। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ
