পঞ্চগড়ে জাতীয় পার্টির (মঞ্জু) সাংগঠনিক সভা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৩৩
পঞ্চগড় জেলা জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সভা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পার্টি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন, জেলা কমিটির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম, এ এইচ এম ফজলুল হক হাসনাত, মো. নজরুল ইসলাম, শাহজাহান সিরাজ, এ কে এম ফজলে করিম মানিক প্রমুখ। 
 
সভায় জেলা শাখার সম্মেলন এবং জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।  সভায় জেলার আহ্বায়ক কমিটি ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি