বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে সোমবার ঢাকা ত্যাগ করেছেন।
তিনি সেখানে ডা. দেবি শেঠীর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করবেন । মন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন এবং এ সময়ে মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
