মরিনহো যুদ্ধ চায়, ফুটবল নয় : জাভি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৩৫
নিজের মনের মতো কাজ করতে না পারলে মরিনহো যুদ্ধ চান বলে মন্তব্য করলেন বার্সেলোনার সাবেক তারকা জাভি।
 
তিনি বলেন, খেলায় জিততে না পারলে উদ্ভট আচরণ করতে থাকেন মরিনহো। তিনি তাকে ইংলিশ লিগে কন্সপিরেসি থিওরি খাটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, ‘মাঝে মাঝে যখন পরিস্থিতি অনুকূলে থাকেনা। তখন তিনি যুদ্ধ চান, ফুটবল নয়। রিয়াল মাদ্রিদে এমনটাই দেখেছি আমরা। ইংল্যান্ডে এমনটা দেখতে চাইনা।’ গোল ডটকম
 
ইত্তেফাক/এমএইচ