বিয়ের আগে বরের কাছে কনে প্রতিশ্রুতি দিয়েছিলেন সোশাল মিডিয়ায় কোনো ছবি প্রকাশ করবেন না। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় বিয়ের মাত্র দুই ঘণ্টার মধ্যে কনেকে তালাক দিয়েছে সৌদি যুবক।
স্ন্যাপচ্যাটে বন্ধুদের বিয়ের ছবি পাঠায় কনে। নববধূর ভাই বলেন, আমার বোন ও তার বাগদত্তার মধ্যে বিয়ের আগে মতৈক্য হয়েছিল কোনো ছবি স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া করে বন্ধুদের সঙ্গে বিয়ের কোনো ছবি শেয়ার করবে না। বিয়ের চুক্তিতেও এটা শর্ত হিসেবে উল্লেখ করা হয়। অনুশোচনার সঙ্গে বলতে হয় আমার বোন এই চুক্তি ভঙ্গ করে এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে নিজের মেয়েবন্ধুদের বিয়ের ছবি পাঠায়। আর এর ফলেই বর বিয়ে বাতিল করে তালাকের আহ্বান করে। খালিজ টাইমস।
ইত্তেফাক/এসএসএ
