বিহারে চেয়ারে বেঁধে আগুনে নিক্ষেপ নববিবাহিতাকে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১১:০৪
ভারতের বিহারের মুজফফরপুর জেলায় চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয়েছে পেশায় ইঞ্জিনিয়ার এক নববিবাহিত নারীকে।
 
অজ্ঞাত একদল দুর্বৃত্ত সরিতা দেবী নামের ওই নারীকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। 
 
সরিতা দেবী মুজফফরপুরের মোরাউল ব্লকে কেন্দ্রীয় সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ করতেন এবং একটি বাড়িতে ভাড়া থাকতেন। জ্যান্ত পুড়িয়ে মারার এই ঘটনায় তার স্বামী ও বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে সরিতাকে পুড়িয়ে মারা হয়েছে। বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম