হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে ট্যানারি শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১১:৫৩
 
রাজধানীর হাজারীবাগের একটি ট্যানারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকালে হাজারীবাগের আমিন ট্যানারিতে কাজ করার সময় আবুল কালাম আজাদ নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সহকর্মী সরোয়ার হোসেন তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।