নিকোবার দ্বীপপুঞ্জে-মিয়ানমারে ভূমিকম্প

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৩:৫১
 
ভারত মহসাগরীয় অঞ্চলে ভিন্ন মাত্রার দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়।
 
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে মাঝারি মাত্রার ও আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে এর চেয়ে কম মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
 
ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, মিয়ানমারে সকাল সাতটা ৫২ মিনিটে ৫ মাত্রার কমপন অনুভূত হয়। অন্যদিকে, নিকোবার দ্বীপপুঞ্জ অঞ্চলে ভোর তিনটা ৩০ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। 
 
নিকোবারে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে। আর মিয়ানমারের কম্পনটি কেল শহরের কাছে ৯০ কিলোমিটার গভীরে।
 
ইত্তেফাক/এএসএস