জাবি ছাত্রদল সভাপতিসহ আটক ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী গাজী রাসেলকেও আটক করা হয়। 
 
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বলেন, ‘রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।’
তবে তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা কিংবা অভিযোগ রয়েছে কীনা জানা যায়নি।
 
এদিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদেরকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং তাদের দ্রুত মুক্তির দাবি করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ