রাজধানীর গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন (ডিবি) বিভাগ। রবিবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আটককৃতদের থেকে ১১০ পিস চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. কফিল, মো. রুবেল, তোতলা বাবু, রাব্বি, মো. হোসেন মিয়াজি, মো. দ্বীন ইসলাম সরকার, মো. জামাল, মো. আরিফ, মো. ইউসুফ ও সাইফুল ইসলাম।
আসামিরা নগরীর বিভিন্ন এলাকার বাস, সিএনজি, রেলস্টেশন ও লঞ্চঘাটে অবস্থানরত সাধারণ যাত্রীদের লক্ষ্য করে কৌশলে বিভিন্ন প্রকার জুস, শরবত, চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর পর অজ্ঞান করেন। এরপর সর্বস্ব লুটে নিয়ে যান।
তারা যাত্রীবেশে কিংবা হকার, চা ও পান বিক্রেতা সেজে কৌশলে এ ধরনের প্রতারণা করে থাকেন।-বাসস
ইত্তেফক/কেকে
