ঢাকা টেস্টের জন্য প্রস্তুতিতে টাইগাররা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:৩২
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে মুশফিকুর রহিমের দল। 
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। তাই দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
 
এর আগে মঙ্গলবার সকাল ১১টার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে বাংলাদেশ দল। সারাদিনই হোটেলে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। 
IMG0
চট্টগ্রামে খুব কাছে গিয়েও ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সেসব ভুল শুধরে আরও ভালো খেলার চেষ্টায় আছে স্বাগতিকরা। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমরা নিজেদের শক্তি নিয়েই খেলবো। ইনশাল্লাহ, ভালোও করবো আশা করি। যেসব ছোট-খাট ভুল ত্রুটি, যারা আমরা টিমে ছিলাম ওরাই বুঝেছে আসলে আমার মনে হয়। এ রকম টেস্ট ম্যাচ তো আমরা সচরাচর খেলি না। হয়তোবা ছোট-খাট ঘাটতি আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা যতটুকু পারি ভালো করার চেষ্টা করবো।’
 
ইত্তেফাক/এমএইচ