গাইবান্ধায় মিনি বিশ্ব ইজতেমা শুরু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:৫৭
গাইবান্ধায় বুধবার থেকে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। 
 
সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমার আয়াজন করেছে জেলা তাবলীগ জামাত। 
 
জানা গেছে, ৩ দিনব্যাপী জেলা ইজতেমায় ১০ হাজারেরও বেশি মুসল্লির সমাগম হবে। এছাড়া অন্য জেলার ৯০টি দাওয়াতি জামাত ও একটি বিদেশি জামাত উপস্থিত থাকবেন। 
 
বুধবার মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। শনিবার সকাল ৯ টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
 
ইত্তেফাক/ইউবি