বিপিএলের কারণে পিছিয়ে গেল এনসিএল

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২০:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির কারণে পিছিয়ে গেল প্রথম শ্রেনীর ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগ। ডিসেম্বরের ৯ তারিখ শেষ হবে বিপিএল। এরপরই এনসিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির।
 
অক্টোবরের আগেই এনসিলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। কিন্তু বৃষ্টির বাগড়ায় তৃতীয় রাউন্ড মাঠে গড়ায়নি। এবার বিপিএলের ধাক্কায় আরো পিছিয়ে গেল।
 
বিসিবি থেকে ঘোষণা দেয়া হয়েছিলো অক্টোবরের ১৪ থেকে ১৭ তারিখের মধ্যেই এনসিএল আয়োজন করা হবে। কিন্তু বিরুপ আবহাওয়ার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। এরপর নভেম্বরের ৪ তারিখ শুরু হতে যাওয়া বিপিএলের কারণে পেছালো প্রথম শ্রেণীর এই ক্রিকেট টুর্নামেন্ট।
 
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্ট শুরু হলেও জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেনা। তখন নিউজিল্যান্ড সফরের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় অবস্থান করবে মাশরাফিরা। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ