মধ্য ইতালিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের মেসেরাতা প্রদেশের ভিসসোর কাছাকাছি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিটে ৫.৫ মাত্রার এই ভূমিকম্প বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কে ইতালির অধিকাংশ মানুষ রাস্তায় বের হয়ে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি।
বিবিসি মেসেরাতা প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ৫.৫ মাত্রর ভূমিকম্পে প্রথমে আমরা রেকর্ড করি। এরপর ৬.১ মাত্রায় ভূমিকম্প পরবর্তী কম্পন রেকর্ড করেছি আমার।
দেশটির দক্ষিণাঞ্চলে দুইমাস আগে হয়ে যাওয়া ভূমিকম্পে ২৯৮ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো অনেকে। সে কারণেই এই ভূমিকম্প দেশটির মানুষের জন্য ছিল তীব্র আতঙ্কের।
ভিসসো থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত আমাত্রিকা গ্রামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। যা লণ্ডভণ্ড করে দেয় সে এলাকার মানুষের জীবন। বিবিসি।
ইত্তেফাক/আরএ
