বিগত ৪০ বছরে বিশ্বব্যাপী বন্যপ্রাণী ৫৮ ভাগ কমেছে। ১৯৭১ সাল থেকে হিসেব করে এই ফলাফল বের করেছে জিওলজি সোসাইটি অব লন্ডন (জেডএসএল) এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)। দ্য লিভিং প্ল্যানেট এসিসমেন্ট নামের রিপোর্টটিতে তারা জানিয়েছে এই হিসেব অনুসারে ২০২০ সালের মধ্যে পৃথিবীর দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে।

তাদের হিসেব অনুসারে লেক, নদী বা ভেজা ভূমিতে যেই প্রাণীরা বাস করত, তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য দায়ী মানুষ বসতি স্থাপন, বন্যপ্রাণী কেনা-বেচা, দূষণ এবং জলবায়ু পরিবর্তন।
ডব্লিউডব্লিউএফ এর বিজ্ঞান ও নৈতিক বিষয়ের প্রধান ড. মাইক ব্যারেট বলেন, এটি স্পষ্ট যে, এভাবে চলতে থাকলে বন্যপ্রাণীও হ্রাস পেতে থাকবে। কিন্তু আমার মনে হয়, আমরা এমন এক অবস্থানে আছি, যেখান থেকে আর বিষয়টিকে মেনে নেয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমরা জানি কেন এমন হচ্ছে। আমরা জানি বন্যপ্রাণীর ওপর কি প্রভাব ফেলছে মানব। এখন কি করা উচিত তা মানুষকেই ঠিক করতে হবে।

উল্লেখ্য, প্রতি দুই বছর একবার এই রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বিশ্বব্যাপী বন্যপ্রাণীদের অবস্থা নিয়ে আলোচনা করা হয়। গবেষণা প্রক্রিয়া নিয়ে সমালোচনা হলেও রিপোর্টে পাওয়া তথ্য বেশ দুশ্চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। বিবিসি।

ইত্তেফাক/আরএ
