দুর্যোগ ঝুঁকি কমাতে দিল্লিতে এশীয় দেশগুলোর সম্মেলন শুরু ৩ নভেম্বর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:২২
দুর্যোগকালীন সময়ে ঝুঁকি কমানোর লক্ষ্যে এশীয় দেশগুলোর প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩ থেকে ৫ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল করিম চৌধুরী মায়া প্রতিনিধি দলের নতেৃত্ব দেবেন।
 
মন্ত্রী আজ বৃহস্পতিবার বাসস’এর দিল্লী প্রতিনিধিকে এ কথা জানান।
 
দুর্যোগকালীন ঝুঁকি কমানোর জন্যে এশীয় দেশসমূহে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে লক্ষ্যে সম্মেলনে ‘এশীয় আঞ্চলিক পরিকল্পনা’ গ্রহণ করা হবে বলে এখানে সরকারি সূত্রে জানা গেছে।
 
এছাড়াও সম্মেলন শেষে ‘দিল্লি ঘোষণায়’ দুর্যোগ প্রতিরোধ ও ঝুঁকি কমাতে অংশ গ্রহণকারী সরকার সমূহের প্রতিশ্রুতির বিশদ ব্যাখ্যা থাকবে।-বাসস।
 
 
 
ইত্তেফাক/এমআই