স্ত্রীর সঙ্গে কলহের জেরে ২ সন্তানকে হত্যা করে সাতির আলী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৩৭
দুই ছেলে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের সাতির আলী (৪০)। 
 
বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন। আদালতে সাতির আলী দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জবানবন্দি দেন। 
 
গত সোমবার মাছ শিকারের কথা বলে স্থানীয় চিন্তামনি হাওরে নিজের দুই শিশু সন্তান মুমিন (৭) ও রুজেলকে (১১) হত্যা করেন সাতির আলী। 
 
ছাতির আলী জবানবন্দিতে বলেন, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে দুই সন্তানকে হত্যা করেছেন তিনি। প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া হতো তার। ঘটনার আগের রাতেও স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল। রাতেই তিনি দুই সন্তানকে খুন করার পরিকল্পনা করেন।পরদিন শিশুদের মাছ ধরার কথা বলে নিজের সাথে নিয়ে যান। এরপর সেখানেই তাদের পিটিয়ে হত্যা করেন। জবানবন্দি শেষে ছাতির আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি