ঘোড়ার ভূমিকায় কুকুর!

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ০৮:৫৫
 
ঘোড়া চড়ার অভিজ্ঞতা সব মানুষের না থাকলেও শিশুকালে বাবা-মাকে ঘোড়া সাজিয়ে ঘোড়া ঘোড়া খেলেননি এমন মানুষ পাওয়া কঠিন। সন্তানের আনন্দের জন্য বাবা-মা মনের আনন্দেই ঘোড়া সাজেন। 
 
তবে সমপ্রতি এমনই ঘোড়া ঘোড়া খেলায় মেতেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দুটি কুকুর। লুলু নামের পুচকে কুকুর ছানাটি চড়ে বসেছিল ব্লিজার্ডের পিঠে। তাদের এই খেলার বিষয়টি ধরা পড়েছে মনিব ডেভিড মাজারেলার মোবাইলের ক্যামেরায়। 
 
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে ম্যাজারেলা জানিয়েছেন, ব্লিজার্ডের সঙ্গে লুলুর ভারি ভাব। লুলুকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করে ব্লিজার্ড। মাঝে মাঝে ব্লিজার্ডের পিঠে চড়ে বসে লুলু, ঠিক যেন ঘোড়ায় চড়ার মতোই। সারাদিনই নানা ধরনের অ্যাডভেঞ্চার নিয়ে ব্যস্ত থাকে কুকুর দুটি। 
 
তাই মাঝে মাঝে ব্লিজার্ডকে ঘোড়া বানিয়ে লুলু এখানে সেখানে ঘুরে বেড়ালেও কিছু মনে করে না ব্লিজার্ড। কুকুর দুটির এমন বন্ধুত্বপূর্ণ আচরণে মাজারেলাও দারুণ খুশি।-ইউপিআই